শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:৫৫

মাটিরাঙ্গায় বিজিবি-চোরাকারবারী বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:০২
শেয়ার: mail
মাটিরাঙ্গায় বিজিবি-চোরাকারবারী বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবির সাথে সশস্ত্র চোরাকারবারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ২৭ জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন।

২৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামাল জব্দ করে বিওপিতে নিয়ে আসার সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে চোরাকারবারীরা পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ইতিমধ্যেই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট শনাক্ত করে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় বিজিবি-চোরাকারবারী বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

বিস্তারিত কমেন্টে