বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:৫৫
শিরোনাম
● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, সরকারি দামে বিক্রি ● সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ ● যে শর্তে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ● অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ● পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ● সীমান্তে মাইক বাজিয়ে দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, সরকারি দামে বিক্রি ● সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ ● যে শর্তে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ● অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ● পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ● সীমান্তে মাইক বাজিয়ে দক্ষিণ কোরিয়াকে বিরক্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার

সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

আল মামুন, নিজস্ব প্রতিনিধি
আল মামুন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মেসার্স হক এন্টারপ্রাইজ নামে সার ও কীটনাশকের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার আনন্দবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আসিফ আল জিনাত জানান, অভিযানের সময় দোকান কর্তৃপক্ষ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দেখাতে পারেনি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তারা যাতে কোনো দোকানির কাছে সার, কীটনাশক কিংবা অন্যান্য পণ্য অতিরিক্ত দামে কিনতে বাধ্য না হন, সে জন্য উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ সময় এপিসি মো. আশরাফুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সোনারগাঁয়ে সার-কীটনাশকের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে