পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার ২৬ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, চাটমোহর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া এলাকা থেকে মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে রবিউল ইসলাম বিপ্লবকে (৪৫) ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একই দিন পৌর সদরের মধ্য শালিখায় অভিযান চালিয়ে আবু তাহের ওরফে শোভনের ছেলে মো. আজিজুল হক শিহাব ওরফে সাধুকে (২১) ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে পাবনা জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM