বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৬:৩৩
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০২
শেয়ার: mail
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাটমোহর রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, একটি চারা গাছ যেমন পরিচর্যা করলে বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে, তেমনি একটি শিশুকেও ভালোবাসা, সঠিক শিক্ষা ও নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। বর্তমান সময়ে সন্তানদের নিরাপদ ও মানবিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা, খেলাধুলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে সরকার ক্রীড়াবিদদের জন্য উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও পেশাগত জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল ও গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির সদস্য মোতালেব, ইমরান, আকাশ, রুহুল, এজাজুল, নিহাল, সাগর, চঞ্চল ও শফিকুলসহ অনেকে সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকদের মতে, ভবিষ্যতেও সমাজ গঠনমূলক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ

বিস্তারিত কমেন্টে