বাংলাদেশ ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিবিএস এবং বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রামে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এদিন থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নিজস্ব আয়োজনে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ। নতুন মুখের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝলক।

রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থী সুমি আক্তার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাড়ি পঞ্চগড়ে। বিশ্ববিদ্যালয়টি বাড়ির কাছাকাছি হওয়ায় দূরে কোথাও ভর্তি হওয়ার কথা ভাবিনি। আলহামদুলিল্লাহ, এখানে ভর্তি হতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থী মাহির শাহরিয়ার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একাডেমিক জীবনে ভালো কিছু করতে চাই। বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোনদের সহযোগিতা পেলে পড়াশোনা ও ক্যাম্পাস জীবনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব বলে আশা করি।

নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এই ব্যাচ শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস

প্রকাশিত: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬