ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ জুলাই) তাকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি দল ঘনিমহেশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে বিকাশ ঘোষকে গ্রেফতার করা হয়। তিনি রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মৃত অঘোষের ছেলে।
রুহিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) এবং ২৬(১) ধারায় মামলা (মামলা নং-০৮, তারিখ: ১৫/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
























