মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:১৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:১৪
শেয়ার: mail
৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথম ৬৬ কর্মদিবসেই মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৬৬ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ অর্জনকে জেলার ইতিহাসে একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ৫৪৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের ঘটনায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ছদ্মবেশী পুলিশও মাঠে কাজ করছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে, যাতে পাবনাকে ব্যবহার করে অন্য জেলায় মাদক পাচার করা না যায়।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে, মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, পুলিশের কঠোর অবস্থানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ

বিস্তারিত কমেন্টে