বাংলাদেশ ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

ইতিহাস জানি, ঐতিহ্যে গর্ব করি, ভবিষ্যৎ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর ৪০৫ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ইতিহাস বিভাগের পরিবেশ। শিক্ষকরা বিভাগের শিক্ষা কার্যক্রম, একাডেমিক শৃঙ্খলা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, আজ ইতিহাস বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এ বিভাগের পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। তোমরা আজ নবীন, একদিন তোমরাই এই বিভাগের গর্ব ও পরিচয় হয়ে উঠবে। আমরা মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তোমরাই ইতিহাস বিভাগের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার বিশ্বাস, তোমাদের সাফল্যের মধ্য দিয়েই এ বিভাগ দেশের অন্যতম সেরা ইতিহাস বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০২:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬