সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৬:০৬

টানা বৃষ্টিতে পারখাজুরা-নলতা ঘাট সড়কের অংশ ধসে পড়েছে, বাইপাস নির্মাণের উদ্যোগ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
টানা বৃষ্টিতে পারখাজুরা-নলতা ঘাট সড়কের অংশ ধসে পড়েছে, বাইপাস নির্মাণের উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কয়েক দিনের টানা বৃষ্টিতে যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার থেকে নলতা ঘাটগামী পাকা সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং এলজিইডির সহকারী প্রকৌশলী এ. এস. এম. খালেকুজ্জামান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধানের একটি রূপরেখা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আপাতত একটি বিকল্প বা বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এ কাজ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত মূল সড়কটি দ্রুত সংস্কারের লক্ষ্যে এলজিইডির সহকারী প্রকৌশলী এ. এস. এম. খালেকুজ্জামান ক্ষতিগ্রস্ত অংশের পরিমাপ সম্পন্ন করেছেন। তিনি দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা এলাকাবাসীর প্রতি গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনদুর্ভোগ লাঘবে প্রশাসন, প্রকৌশল বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

টানা বৃষ্টিতে পারখাজুরা-নলতা ঘাট সড়কের অংশ ধসে পড়েছে, বাইপাস নির্মাণের উদ্যোগ

বিস্তারিত কমেন্টে