বাংলাদেশ ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

দেবীগঞ্জে শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ/র্ষ/ণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

এজাহার ও মামলা সূত্রে জানা যায়,গত ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্ত।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, বাড়িতে ফিরে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।”

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দেবীগঞ্জে শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

প্রকাশিত: ০৩:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬