ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে কলেজ ক্যাম্পাসে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
অনলাইন ডেস্ক 
























