সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৬:৫৩
শিরোনাম
মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর

করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৩৩
শেয়ার: mail
করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বকুল ইসলাম স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে নামে বকুল। এ সময় নদীর তীব্র স্রোতে সে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত এবং সন্ধ্যার পর আলো কমে যাওয়ায় প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং স্থানীয় প্রায় ৫০ জন বাসিন্দা আবারও উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদীতে বকুলের মরদেহ ভেসে উঠতে দেখে তা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এদিকে কিশোর বকুলের মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে