শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৯:১৬
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি তরুণীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা তরুণী হলেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সৈয়দপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দরাবাদ কর্তৃক ২ জুলাই ২০২৬ তারিখে ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে স্থানীয় এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ার-এর প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হবে, যাতে তারা তাকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

বিস্তারিত কমেন্টে