বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৫:২৩
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

বসতঘর নদীগর্ভে বিলীন, দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে পৌঁছালেন ইউএনও

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
বসতঘর নদীগর্ভে বিলীন, দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে পৌঁছালেন ইউএনও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে টানা চার দিনের ভারী বর্ষণে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধস এবং বন্যার সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে এবং অন্তত ১০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বুধবার ভোরে মাটিরাঙ্গা পৌরসভার ভূইয়াপাড়া এলাকায় ধলিয়া খালের ভাঙনে একটি বসতঘরের প্রায় এক-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

এদিকে, ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০টি পরিবার পানিবন্দী হয়ে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে ছুটে যান।

পরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম ধনিরামপাড়া ও সাদিয়াপাড়া এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পাহাড় ধস, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি হলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বসতঘর নদীগর্ভে বিলীন, দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে পৌঁছালেন ইউএনও

বিস্তারিত কমেন্টে