বাংলাদেশ ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিদ্যুৎস্পৃষ্টে ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভবন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (আজ) সকালে উপজেলার চরমান্দালীয়া গ্রামের চরমান্দালীয়া রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শরীফুল ইসলাম (৩০)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, ঘটনার সময় তিনি ক্লাসে ছিলেন। মাদ্রাসার একটি ভবনের নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে শরীফুল বিদ্যুৎস্পৃষ্ট হন। বিকট শব্দ শুনে তিনি এবং মাদ্রাসার অন্যান্য লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় শরীফুলকে উদ্ধার করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। মরদেহ বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে তাদের আবেদন বা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

বিদ্যুৎস্পৃষ্টে ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬