মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৩:২৮
শিরোনাম
টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু

ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে কে শীর্ষে? হালান্ড, মেসি নাকি এমবাপ্পে

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে কে শীর্ষে? হালান্ড, মেসি নাকি এমবাপ্পে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নে নতুন যুগের সূচনা করেছে ‘ফিফা পাওয়ার র‍্যাঙ্কিং’। সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সহযোগিতায় চালু হওয়া এই ব্যবস্থা উন্নত ডেটা বিশ্লেষণ ও বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে প্রতিটি ম্যাচে ফুটবলারদের নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে।

ফিফা জানিয়েছে, নতুন এই র‍্যাঙ্কিং শুধু গোল বা অ্যাসিস্টের মতো প্রচলিত পরিসংখ্যানের ওপর নির্ভর করবে না। একজন খেলোয়াড়ের আক্রমণ, সৃজনশীলতা, রক্ষণ এবং ম্যাচে সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে স্কোর নির্ধারণ করা হবে।

যেভাবে মূল্যায়ন হবে

আউটফিল্ড খেলোয়াড়দের তিনটি বিভাগে মূল্যায়ন করা হবে—

  • অ্যাটাকিং
  • ক্রিয়েটিভিটি
  • ডিফেন্ডিং

অন্যদিকে গোলরক্ষকদের মূল্যায়ন হবে দুটি বিভাগে—

  • গোল রক্ষা
  • বল দখলে দক্ষতা

প্রতিটি বিভাগে ০ থেকে ১০ পর্যন্ত নম্বর দেওয়া হবে। তবে রেটিং পেতে হলে একজন খেলোয়াড়কে অন্তত ২০ মিনিট মাঠে থাকতে হবে। ম্যাচ শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ফুটবলারের স্কোর প্রকাশ করবে ফিফা।

প্রতি রাউন্ড শেষে প্রকাশ হবে সেরা ১০০

বিশ্বকাপের প্রতিটি রাউন্ড শেষে প্রকাশ করা হবে ‘ফিফা পাওয়ার র‍্যাঙ্কিং ক্লাসিফিকেশন’, যেখানে বিভিন্ন বিভাগের সেরা ১০০ খেলোয়াড়ের তালিকা থাকবে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত র‍্যাঙ্কিং তৈরি হবে।

স্কোর নির্ধারণ হবে যেভাবে

ফিফার উন্নত পারফরম্যান্স ডেটা ব্যবহার করে খেলোয়াড়দের প্রতিটি অ্যাকশন বিশ্লেষণ করা হবে। মাঠে খেলার সময়, বলের দখল, সিদ্ধান্ত গ্রহণ, আক্রমণ ও রক্ষণে কার্যকারিতা—সবকিছু বিশ্লেষণ করে বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হবে।

ওয়েঙ্গারের তত্ত্বাবধানে তৈরি

ফিফার ফুটবল পারফরম্যান্স ইনসাইটস টিম এই র‍্যাঙ্কিং ব্যবস্থা তৈরি করেছে। পুরো প্রকল্পটি পরিচালিত হয়েছে সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এবং ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের তত্ত্বাবধানে।

ফিফা পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষ ১০ ফুটবলার

র‍্যাঙ্ক খেলোয়াড় দেশ
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স
লিওনেল মেসি আর্জেন্টিনা
আর্লিং হালান্ড নরওয়ে
হ্যারি কেইন ইংল্যান্ড
মানজাম্বি সুইজারল্যান্ড
জুড বেলিংহ্যাম ইংল্যান্ড
ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিল
কিনিওনেস মেক্সিকো
উসমান দেম্বেলে ফ্রান্স
১০ ক্রাইসেন্সিও সামারভিল নেদারল্যান্ডস

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে কে শীর্ষে? হালান্ড, মেসি নাকি এমবাপ্পে

বিস্তারিত কমেন্টে