মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১২:৫৮

কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত ২ শিক্ষার্থী

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত ২ শিক্ষার্থী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভাড়ায় পরিচালিত একটি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরিত হয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে কান্দিরপাড়ের উদ্দেশে ছেড়ে যায় বিআরটিসির ৩ নম্বর বাস। পথে পদুয়ার বাজার ফ্লাইওভারের নিচে পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চাকার ওপরের পাটাতনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বাসে থাকা এক ছাত্রী অচেতন হয়ে পড়েন। এছাড়া সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “অতিরিক্ত গরম এবং ফ্লাইওভারের নির্মাণসামগ্রীর কারণে চাকাটি বিস্ফোরিত হয়ে থাকতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েছিলেন, তবে তিনি এখন সুস্থ আছেন। অপর একজন শিক্ষার্থীর পায়ে চাকার গরম বাতাস লেগেছে।”

তিনি আরও বলেন, “সুপারভাইজারের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের খাতায় বিষয়গুলো লিখলে সমস্যা শনাক্ত করা এবং সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুবির বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ, আহত ২ শিক্ষার্থী

বিস্তারিত কমেন্টে