মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:৪৬
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ সহজ করছে: জুবাইদা রহমান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫৩
শেয়ার: mail
শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ সহজ করছে: জুবাইদা রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।

সোমবার (৬ জুলাই) রাজধানীর পান্থপথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, শিশুদের যত্নে নিয়োজিত কর্মীরা অত্যন্ত মানবিক দায়িত্ব পালন করছেন। তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে কর্মজীবী মায়েরা নিশ্চিন্তে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারছেন এবং শিশুরা নিরাপদ ও পরিচর্যাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, শৈশব মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়েই ব্যক্তিত্ব, শিক্ষা ও মানসিক বিকাশের ভিত্তি তৈরি হয়। তাই ডে কেয়ার সেন্টারগুলো শুধু শিশুদের দেখভালই করছে না, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা এবং নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ সহজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের আগে জুবাইদা রহমান শিশু দিবাযত্ন কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ সহজ করছে: জুবাইদা রহমান

বিস্তারিত কমেন্টে