সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৩:৩২
শিরোনাম
● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বাউন্ডারি ওয়ালবিহীন প্রাথমিক বিদ্যালয়: মহাসড়কের পাশে চরম ঝুঁকিতে কোমলমতি শিশুরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৩
শেয়ার: mail
বাউন্ডারি ওয়ালবিহীন প্রাথমিক বিদ্যালয়: মহাসড়কের পাশে চরম ঝুঁকিতে কোমলমতি শিশুরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বাউন্ডারি ওয়াল (সীমানা প্রাচীর) না থাকায় চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। বিদ্যালয়টি সরাসরি মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এ অবস্থায় অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা টিফিনের সময় কিংবা ক্লাস শুরুর আগে ও পরে সহজেই মহাসড়কে চলে যায়, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। গত এক বছর আগে বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাবিবা (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগম বলেন, “বাউন্ডারি ওয়াল না থাকায় বিদ্যালয়টি পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে। গত বছর এক শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। অনেকেই স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না। শিক্ষার্থীদের সুরক্ষায় দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ জরুরি।”

বাউন্ডারি ওয়াল নির্মাণ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের তালিকা সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি দ্রুতই বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমছে। কোমলমতি শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাউন্ডারি ওয়ালবিহীন প্রাথমিক বিদ্যালয়: মহাসড়কের পাশে চরম ঝুঁকিতে কোমলমতি শিশুরা

বিস্তারিত কমেন্টে