রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৩২:৪৪
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

গলায় বাদাম আটকে আড়াই বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
গলায় বাদাম আটকে আড়াই বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় গলায় বাদাম আটকে শ্বাসরোধে আড়াই বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর নাম মানহা মনি। সে নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনী এলাকার হিরন্ময়ী স্কুলের খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে মানহা মুখে কয়েকটি আস্ত বাদাম নেয়। এ সময় একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে গেলে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শ্বাসনালীতে বাদাম আটকে যাওয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে মানহার বাবা-মা শোকে ভেঙে পড়েছেন।

চিকিৎসকদের পরামর্শ, ছোট শিশুদের আস্ত বাদাম, আঙুর, শক্ত ক্যান্ডি কিংবা এ ধরনের ছোট ও শক্ত খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ এসব খাবার অসাবধানতাবশত শ্বাসনালীতে আটকে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

গলায় বাদাম আটকে আড়াই বছরের শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে