শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৯:৪৫
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

বলিউডের ‘কিং অব রোমান্স’ শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনার নতুন কোনো গল্প নয়। তবে এবার এক নারী ভক্তের আবেগঘন মন্তব্যের জবাবে তার রসিক ও মার্জিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি ভারতের মেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শাহরুখ খান। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। এরপর প্রশ্নোত্তর পর্বে ঘটে মজার এক ঘটনা।

এক নারী ভক্ত হঠাৎ করেই শাহরুখকে উদ্দেশ করে বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’

এমন মন্তব্যে প্রথমে কিছুটা বিস্মিত হলেও মুহূর্তেই নিজের স্বভাবসুলভ রসবোধে পরিস্থিতি সামলে নেন শাহরুখ। হাসতে হাসতে তিনি বলেন, ‘এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!’

এরপর তিনি আরও বলেন, ‘আমি জানি, এটা কথার কথা। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, আপনার স্বামীও আপনার অনুভূতি বোঝেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি—আপনার স্বামীকে, আপনার পরিবারকেও। অনেক ধন্যবাদ।’

শাহরুখের এই জবাব মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তরা বলছেন, তিনি যেমন ভক্তের ভালোবাসাকে সম্মান জানিয়েছেন, তেমনি তার দাম্পত্য সম্পর্কের প্রতিও শ্রদ্ধা দেখিয়েছেন। অনেকের মতে, এটাই শাহরুখ খানের ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরিচয়।

দীর্ঘ অভিনয়জীবনে শুধু সিনেমা নয়, রসবোধ, বিনয়ী আচরণ এবং ভক্তদের প্রতি আন্তরিকতার জন্যও আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন শাহরুখ খান। এবারও তার ব্যতিক্রম হলো না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

বিস্তারিত কমেন্টে