মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৮:৪৬
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীপকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৩
শেয়ার: mail
আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীপকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান এবং রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীর আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাণীশংকৈল সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহে আসলে স্থানীয় সাংবাদিকরা ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন এবং সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার প্রতিনিধিরা সবসময় সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তারা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংবর্ধিত অতিথি আবু সুফিয়ান বলেন, “রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। বর্তমানে মফস্বল সাংবাদিকতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। একজন সাংবাদিক হিসেবে আগে নিজেকে মূল্যায়ন করতে হবে—আমি কী করেছি, কী করছি। তাহলেই সাংবাদিকতার অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সত্য ও ন্যায়ের পক্ষে কলমযুদ্ধ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি এলাকার জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে সংবাদে তুলে ধরতে হবে।”

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোবারক আলী এবং রমজান আলী।

সাবেক সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক নুরুল হক, ছবিকান্ত দেব, মাহাবুব আলম, আব্দুল্লাহ আল নোমান এবং নাজমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান বাকি, বিজয় রায়, আব্দুল জব্বার, অভিষেক চন্দ্র রায়, মানিক, ফাইদুল, সবুজ, রাকিব ফেরদৌসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সমগ্র অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো চীপকে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে