বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

অভিমান ভুলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন আরিফিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আসছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন আটটি পর্ব। ‘ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০’ শিরোনামে এই নতুন পর্বগুলোতে থাকছে আগের গল্পের ধারাবাহিকতায় আরও হাস্যরস, নাটকীয়তা এবং নতুন কিছু চমক।

নতুন পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ‘আরেফিন’ চরিত্রে অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর তার ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন পরিস্থিতি তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। কাবিলা, পাশা, হাবু ও নেহালের সঙ্গে তার পুরোনো সম্পর্ক কীভাবে নতুন মোড় নেয়—সেই কৌতূহলও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আরেফিন চরিত্রটি ব্যাচেলর পয়েন্টের মূল গ্যাংয়ের গুরুত্বপূর্ণ অংশ। নেহালের উদ্যোগে পুরোনো অভিমান ভুলে আবারও সেই চরিত্রকে ফিরিয়ে আনা হয়েছে। পাঁচ বন্ধুকে আবার একসঙ্গে দেখা যাবে—এই বিষয়টি শুটিংয়ের সময়ও আবেগঘন মুহূর্ত তৈরি করেছে বলে জানান তিনি। দর্শকদের ঈদের আনন্দ বাড়াতেই বিশেষভাবে এই অধ্যায়টি তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন নির্মাতা।

বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসায় ‘ব্যাচেলর পয়েন্ট’ একটি জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছে। গত নয় মাসে ধারাবাহিকটির ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদ উপলক্ষে নতুন অধ্যায় প্রকাশ করা হচ্ছে। বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে চ্যাপ্টার-১০ এর পর্ব ৭৩ থেকে ৮০ পর্যন্ত প্রচার হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ ও চাষী আলমের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন তৌসিফ

জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

অভিমান ভুলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন আরিফিন

প্রকাশিত: ১২:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬