ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী ‘ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মুহা. মহেব্বুল্লাহ আবু নূর, সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা ছাত্রদল; সাবেক সভাপতি, ঠাকুরগাঁও জেলা যুবদল এবং সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল জব্বার, সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মো. জহিরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ-সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপি; অ্যাডভোকেট মো. জাকির হোসেন জুয়েল, সহ-আইন বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি; মো. মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি এবং মো. ইন্তাজুল হক, সাংগঠনিক সম্পাদক, রুহিয়া উপজেলা বিএনপি।
বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবনের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

















