শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৩:১১
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা সদর থানার পুরাতন ছাতিয়ানি গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে মো. আশরাফ সরদার (৫০) এবং ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের মৃত সমরেশ শেখের ছেলে মো. আপীল শেখ (৫১)। তারা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, ছাতিয়ানি বটতলা এলাকার একটি বাড়িতে একদল ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকা থেকে আশরাফ ও আপীলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এবং তাদের হেফাজতে থাকা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ বোরের এক রাউন্ড কার্তুজ ও .২২ বোরের সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরটি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ছিল— চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার ও করাতসহ বিভিন্ন ধরনের অস্ত্র।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পাবনা শহরের বিভিন্ন এলাকায় এসব অস্ত্র ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

বিস্তারিত কমেন্টে