বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৯:৫৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ব্যাটারি গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত, নতুন চমক দিচ্ছেন অমি?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪৯
শেয়ার: mail
ব্যাটারি গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত, নতুন চমক দিচ্ছেন অমি?

জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমির নাটকে ‘ব্যাটারি গলি’ দর্শকদের কাছে এক পরিচিত নাম। ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফিমেল’ সিরিজের চরিত্রদের প্রাণকেন্দ্র এই গলি। চলমান ফুটবল বিশ্বকাপের আবহে এবার ব্যাটারির গলিকে ঘিরে নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

ফুটবল বিশ্বকাপ এলেই দেশের মতো ব্যাটারির গলিও যেন ভাগ হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের দুই শিবিরে। সেই আবহকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের নিয়ে একটি ফুটবল ম্যাচ আয়োজনের ভাবনা প্রকাশ করেছেন অমি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ব্যাটারির গলিতে যদি একটা ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ হতো, কেমন হতো? আর যদি রেফারি হতো একজন ফিমেল?” পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের ধারণা, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফিমেল’-এর জনপ্রিয় চরিত্রদের নিয়ে বিশেষ কোনো ফিকশন নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

বিশেষ করে ম্যাচের রেফারি হিসেবে একজন নারী চরিত্রের উপস্থিতির ইঙ্গিত দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সম্ভাব্য এই ম্যাচে হাস্যরস, প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তার মিশেলে নতুন কিছু দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

তবে সত্যিই এমন কোনো নাটক বা বিশেষ পর্ব নির্মিত হচ্ছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি নন অমি। যোগাযোগ করা হলে এক খুদে বার্তায় তিনি শুধু বলেন, “দেখি। আপাতত অসুস্থ।”

উল্লেখ্য, সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন অমি। চিকিৎসকদের পরীক্ষায় তার গলার ভেতরে একটি সিস্ট ধরা পড়ে। এ কারণে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

ব্যাটারি গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত, নতুন চমক দিচ্ছেন অমি?

বিস্তারিত কমেন্টে