ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এন এম আবদুল্লাহ (ভিপি উজ্জ্বল)-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর পুলিশ কমিশনার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত এন এম আবদুল্লাহ (ভিপি উজ্জ্বল) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভিপি উজ্জ্বলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন তারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়ে দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
kalprakash.com/SAS
নিজস্ব প্রতিবেদক 
















