বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২০:১৮
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৩১
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেলেও বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পুরো পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান।

গত সপ্তাহের সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একবার প্রবেশের ভিসা গ্রহণ না করে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগের ভিত্তিতেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে আরতান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে আল শাবাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি আরও জানান, তার কাছে সব বৈধ কাগজপত্র এবং সঠিক ভিসা ছিল।

আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি শুধু একজন রেফারি হিসেবে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন এবং বিশ্বকাপে অংশ নেওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল।

পরবর্তীতে তাকে তুরস্কগামী একটি ফ্লাইটে পাঠানো হয় এবং ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তাদের সহায়তায় তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান।

এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও ফিফা তাকে পুরো টুর্নামেন্ট ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্টস।

সাধারণত বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত রেফারিরা টুর্নামেন্ট শেষে পারিশ্রমিক পান এবং আগেভাগে নির্দিষ্ট পরিমাণ অর্থ জানানো হয় না।

২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন ৩৪ বছর বয়সী আরতান। একই বছর তিনি একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন।

এর মধ্যে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা রয়েছে। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে উয়েফা সুপার কাপ ম্যাচেও তার দায়িত্ব পাওয়ার কথা রয়েছে।

সবকিছুর পরও আরতান জানিয়েছেন, তিনি ২০৩০ বিশ্বকাপে আবারও দায়িত্ব পালনের স্বপ্ন দেখছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বিশ্বকাপের পুরো ফি’ই দেবে ফিফা

বিস্তারিত কমেন্টে