সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:৫৫:২৩
শিরোনাম
● ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক ● ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ● ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা ● দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা ● অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ● যুদ্ধের ময়দানে ধর্ম দেখিনি, দেশ গড়তেও দেখব না: প্রধানমন্ত্রী ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক ● ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ● ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা ● দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা ● অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ● যুদ্ধের ময়দানে ধর্ম দেখিনি, দেশ গড়তেও দেখব না: প্রধানমন্ত্রী ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

হামলা ও মারপিটে নিহত হাশেম হত্যা মামলায় গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
হামলা ও মারপিটে নিহত হাশেম হত্যা মামলায় গ্রেফতার ৩

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের হামলা ও মারপিটে নিহত হাশেম প্রামানিক হত্যা মামলায় পলাতক আরো ৩ জনকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় যশোরের মনিরামপুর এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নটাবাড়িয়া গ্রামের আতার প্রামানিকের ছেলে আ. রহমান প্রামানিক (৪৫), তার ছেলে আ. রাজ্জাক প্রামানিক (২৫) ও হাসেম আলীর ছেলে আ. মজিদ (৪০)।

এ ঘটনায় ইতোপর্বে একই গ্রামের নওফেল আলীর ছেলে শাহীন (৩৫) কে গ্রেফতার করে থানা পুলিশ।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার (১৪ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের হামলা ও মারপিটে আহত হাশেম প্রামানিক গত ৪ জুন দিবাগত রাত ১২টার দিকে মারা যান। তার বড় ভাই হাজু প্রামানিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিষয়ে স্থানীয় প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই’র তথ্য দেওয়ার অভিযোগ এনে কৃষকদলের বহিস্কৃত নেতা আঃ মমিন গং ঈদের পরের দিন গত ২৯ সকালে নটাবাড়িয়া বাজারে হাশেম প্রামানিকসহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে হাশেম প্রামানিকসহ ৭ জন গুরুতর আহত হন। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাশেম প্রামানিক মারা যান। এ ঘটনার পর ওই দিন রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এসময় অভিযান চালিয়ে আটক করা হয় শাহীন হোসেনকে। নিহতের ভাগ্নে মৃত ইসমাইলের ছেলে আলহাজ উদ্দিন বাদী হয়ে আঃ মমিনসহ ১০জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলা নং ৬,তাং ৫/৬/২০২৬ ইং।

এদিকে হাশেম প্রামানিকের হত্যাকারী ভেজাল দুধ উৎপাদনকারী আঃ মমিন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সম্প্রতি বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

হামলা ও মারপিটে নিহত হাশেম হত্যা মামলায় গ্রেফতার ৩

বিস্তারিত কমেন্টে