মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩১:৩০
শিরোনাম
সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ

মদ-সিগারেটের দাম বৃদ্ধিও বিরোধীদলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০০
শেয়ার: mail
মদ-সিগারেটের দাম বৃদ্ধিও বিরোধীদলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং এর বিরোধিতায় মিছিল-সমাবেশ করছে। তবে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে ট্যাক্স কমানোর বিষয়টি তারা উপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদল সাধারণ মানুষের স্বার্থ নয়, বরং কিছু নির্দিষ্ট শ্রেণির স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। যে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে এবং ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে, সেটিও তারা গ্রহণ করছে না। এর মাধ্যমে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধীদের অযৌক্তিক বিরোধিতায় সরকার বিচলিত নয়। সরকারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় তিনি দাবি করেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রগতি নিশ্চিত করতে কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানে আরও বলা হয়, অর্ধশত বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলী খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়েছিলেন। পরবর্তীতে খালটি নাব্যতা হারায় এবং দখল হয়ে যায়। এখন পুনঃখননের মাধ্যমে আবারও কৃষিজমি চাষযোগ্য করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সারা দেশে এ ধরনের ৪০ হাজার মিটার খাল খনন বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবে এবং দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

মদ-সিগারেটের দাম বৃদ্ধিও বিরোধীদলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে