বাংলাদেশ ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

জোড়া সুখবর দিলেন শাকিব খান

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ভক্তদের জন্য একসঙ্গে দুটি সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক Shakib Khan। চলতি বছরের মধ্যেই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার। একই সঙ্গে পরিচালক হিমেল আশরাফ-এর সঙ্গে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ‘রকস্টার’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শাকিব খান।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘সোলজার’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “এ বছরই সান মোশন পিকচারসের ‘সোলজার’ মুক্তি পাবে। ছবির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ক্যামেরা ক্লোজ করা হবে। বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। দর্শক চলতি বছরই একটি দারুণ গল্পের সিনেমা দেখতে পাবেন।”

অন্যদিকে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর সাফল্যের পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এটি হবে এ জুটির তৃতীয় সিনেমা। নতুন প্রকল্পটি যৌথভাবে প্রযোজনা করবে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক হিমেল আশরাফের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “শুরু হোক আবার”, যা নতুন সিনেমা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

নতুন সিনেমা সম্পর্কে হিমেল আশরাফ বলেন, “বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে। গল্প চূড়ান্ত হয়েছে। এটি একটি রোমান্টিক প্রেমের গল্পভিত্তিক পারিবারিক সিনেমা, যা দর্শকদের সুন্দর একটি ভালোবাসার গল্প উপহার দেবে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”

আলাপকালে নিজের ২৭ বছরের চলচ্চিত্রজীবনের স্মৃতিও তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, “আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। মাত্র তিন মাসের জন্য চলচ্চিত্রে এসেছিলাম। কিন্তু কাজের প্রতি ভালোবাসা আমাকে এতদিন ধরে রেখেছে। কখন যে ২৭ বছর পার হয়ে গেছে, বুঝতেই পারিনি।”

চলচ্চিত্র শিল্পের নানা সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটের প্রভাব সিনেমা অঙ্গনেও পড়ে। তবে সবাই মিলে চেষ্টা করলে চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন এই জনপ্রিয় অভিনেতা।

সোমবার, ৮ জুন ২০২৬
জোড়া সুখবর দিলেন শাকিব খান
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

জোড়া সুখবর দিলেন শাকিব খান

প্রকাশিত: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬