বাংলাদেশ ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস-পিএসদের বেতন বাড়ালো সরকার

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন থেকে মাসিক মূল বেতন হিসেবে ৩২ হাজার ৫৪০ টাকা পাবেন।

সম্প্রতি অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দেয়।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের (পিএস) মূল বেতন ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, তাদের মূল বেতন নির্ধারিত থাকবে এবং কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া তারা পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার, ৮ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস-পিএসদের বেতন বাড়ালো সরকার

প্রকাশিত: ০২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬