বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৩:৫৬
শিরোনাম
জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি জাতিসংঘে ফের কাশ্মীর প্রসঙ্গ তুললেন এরদোয়ান আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার (৮ জুন) সকালে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে।

প্রতিমন্ত্রীর উপস্থিতির সময় কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান অফিসে ছিলেন না। পরে তিনি প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে কর্মস্থলে পৌঁছান। এছাড়া কার্যালয়ের মোট আটজন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র দুজন—একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী।

এ সময় ভূমি অফিসের বাইরে অপেক্ষমাণ সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তারা অভিযোগ করেন, বিভিন্ন সেবা নিতে বারবার অফিসে আসতে হলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নাগরিক সেবায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনের এক পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তথ্যকেন্দ্র-কাম-হেল্প ডেস্ক ঘুরে দেখে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটে তুলনামূলক সন্তোষজনক চিত্র পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী এ সময় রেকর্ড রুমও পরিদর্শন করে নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সার্ভার সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্ভার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তথ্যকেন্দ্রকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সেখানে নির্দিষ্ট জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, শুধু সময়মতো অফিসে উপস্থিত থাকাই যথেষ্ট নয়, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।

পরিদর্শন শেষে ভূমি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন

বিস্তারিত কমেন্টে