মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৭:০৬
শিরোনাম
● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (৮ জুন) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার তত্ত্বাবধানে ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে ধূমকেতু এক্সপ্রেসের এক্সটা-২ বগির ৩৯ ও ৪০ নম্বর আসনের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ পুলিশের সন্দেহের উদ্রেক করে। পরে ব্যাগটি তল্লাশি করে এর নিচের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেট উদ্ধার করা হয়।

এর মধ্যে সাতটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম এবং অপর একটি প্যাকেটে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। সব মিলিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার

বিস্তারিত কমেন্টে