মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৫:১১
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত দুজনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বিমানবন্দরে তাদের স্বজনরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরবর্তীতে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়। জানাজার পর স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

মরদেহ হস্তান্তরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তিনি জানান, লেবাননের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ১০ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাতজনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহত দুই প্রবাসীর দাফন কার্যক্রমে সহায়তার জন্য তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

বিস্তারিত কমেন্টে