মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩০:৪১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৩

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।

আহতরা হলেন উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৯-৪৫৪৯) উধনপাড়া মসজিদসংলগ্ন এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ভ্যানচালক মুক্তার হোসেন, ভ্যানের যাত্রী সুমন হক ও ঝর্ণা বেগম এবং পথচারী সুমন আলী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মুক্তার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন সাধু।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুরুজ্জামান শামীম জানান, আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৩

বিস্তারিত কমেন্টে