বাংলাদেশ ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা Logo সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা Logo রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ Logo বিদ্যুৎ খাতে এখনো দুর্নীতির বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী Logo আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল Logo সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা

সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা

দর্শকদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের পর ২০২৬ ফিফা বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল বহনের নীতিতে আংশিক পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একবার ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন দর্শকেরা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলোতে সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, ফ্যাক্টরি-সিলড ও একবার ব্যবহারযোগ্য পানির বোতল বহন করা যাবে।

তবে নিরাপত্তার কারণ দেখিয়ে শক্ত প্লাস্টিক বা ধাতব নির্মিত পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল নিয়ে প্রবেশের অনুমতি থাকলেও হালনাগাদ নির্দেশনায় সেই সুবিধা বাতিল করা হয়। এতে সমর্থক সংগঠন, রাজনীতিক এবং বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ফিফার দাবি, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটির মতে, পুনর্ব্যবহারযোগ্য বোতল সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

তবে সমালোচকদের যুক্তি, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক শহরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে পানির বোতল বহনে কঠোর বিধিনিষেধ দর্শকদের জন্য অস্বস্তিকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হতে পারে।

ইংল্যান্ডভিত্তিক সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ অভিযোগ করে, এই নীতির মাধ্যমে স্টেডিয়ামের ভেতরে পানীয় বিক্রি থেকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহ করবে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকা-কোলা।

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিফার প্রাথমিক সিদ্ধান্তের সমালোচনা করে দর্শকদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

ক্রমবর্ধমান সমালোচনার মুখে ফিফা শেষ পর্যন্ত নীতিতে আংশিক পরিবর্তন আনলেও পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

শনিবার, ৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা

প্রকাশিত: ০১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬