মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৯:৪৩:০৯

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান যেখানে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান যেখানে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২০২৬ সালে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৬তম, যা আগের সূচকে ছিল ৯৫তম।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-র তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা এ সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, বরাবরের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।

এছাড়া ষষ্ঠ অবস্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া, নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

অন্যদিকে, তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। সূচকে আফগানিস্তানের অবস্থান ১০৩তম।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward