বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৪:১১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ঘটনা তদন্তে কমিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ঘটনা তদন্তে কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকার একটি কন্টেইনার ও তার আশপাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো শেড পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্তের মাধ্যমেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত কমিটি নিরূপণ করবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায়-দায়িত্বও খতিয়ে দেখা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে রাত প্রায় ১১টা ১৫ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে অবস্থিত কার্গো শেডের মালামাল সংরক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় ১৪ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ঘটনা তদন্তে কমিটি

বিস্তারিত কমেন্টে