সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৪:৫২
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উত্তরা উত্তর ও সেন্টার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করল ডিএমটিসিএল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৪৮
শেয়ার: mail
উত্তরা উত্তর ও সেন্টার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করল ডিএমটিসিএল

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশনের নিচে অবৈধভাবে গড়ে ওঠা হকার ও ভাসমান দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে স্টেশন দুটির নিচে থাকা সব অবৈধ দোকান ও ভাসমান স্থাপনা অপসারণ করা হয়। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান স্থাপন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। হকাররা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

এছাড়া স্টেশনের আশপাশে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পার্শ্ববর্তী স্থায়ী দোকানদারদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়। সবাই মেট্রো রেল এলাকার শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে একমত হন।

ডিএমটিসিএল সূত্র জানায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর ডিজিএম (নিরাপত্তা) মেজর (অব.) মোহাম্মদ জাকির সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া তুরাগ থানা পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য ও মেট্রো রেলের নিরাপত্তাকর্মীরাও অংশ নেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

উত্তরা উত্তর ও সেন্টার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করল ডিএমটিসিএল

বিস্তারিত কমেন্টে