বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪০:৩২
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:১৭
শেয়ার: mail
মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে।

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় এবং একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত অথবা চীন সফরে যেতে পারেন। তবে কোন দেশটি আগে সফর করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মালয়েশিয়া সফরে শ্রমবাজার, প্রবাসী কল্যাণ, রেমিট্যান্স বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), হালাল ফুড সার্টিফিকেশন এবং শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বর্তমানে প্রায় ৯ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করছেন। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। সরকার এ সম্পর্ককে আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে।

অন্যদিকে, চীন সফর হলে তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হতে পারে। আর ভারত সফর হলে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

সরকারের নীতিনির্ধারকরা বলছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রবাসী কল্যাণ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েই নতুন সরকার বৈদেশিক নীতি পরিচালনা করবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর

বিস্তারিত কমেন্টে