বাংলাদেশ ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

ক্যানসার চিকিৎসায় ‘নজিরবিহীন’ সাফল্য: টিউমার নির্মূলে

ক্যানসার চিকিৎসায় এক অভূতপূর্ব অগ্রগতির খবর পেয়েছেন চিকিৎসকেরা। নতুন একটি ক্যানসারবিরোধী ইনজেকশনের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি কিছু রোগীর শরীর থেকে সম্পূর্ণ টিউমার নির্মূল করতে সক্ষম হয়েছে—যা গবেষকদের ভাষায় ‘নজিরবিহীন’ সাফল্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ১১টি দেশে পরিচালিত এই পরীক্ষায় এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার প্রচলিত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি সত্ত্বেও নিয়ন্ত্রণে আসেনি।

গবেষণায় ‘অ্যামিভ্যান্টাম্যাব’ নামের এই ইনজেকশন ব্যবহার করা হয়, যা জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবন। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে, আর ১৫ জনের ক্ষেত্রে টিউমার সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা জানান, মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীর ওপর পরিচালিত এই ট্রায়ালে ৪৩ জন রোগীর ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে ২৮ জনের টিউমার আংশিকভাবে সংকুচিত হয় এবং ১৫ জনের ক্ষেত্রে সম্পূর্ণ বিলীন হয়ে যায়।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব রোগীর চিকিৎসার বিকল্প সীমিত ছিল, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষকদের মতে, এই ইনজেকশনটি তিনভাবে কাজ করে—ক্যানসার বৃদ্ধিতে সহায়ক প্রোটিন ব্লক করা, ক্যানসার কোষের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেওয়া এবং রোগীর ইমিউন সিস্টেমকে সক্রিয় করা।

অন্যদিকে প্রচলিত কেমোথেরাপির মতো দীর্ঘ সময় শিরায় দেওয়া না হয়ে এটি ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়, যা চিকিৎসাকে তুলনামূলক সহজ ও দ্রুত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চিকিৎসা ভবিষ্যতে ফুসফুস, কোলোরেক্টাল, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসার চিকিৎসাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

kalprakash.com/SS
সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

ক্যানসার চিকিৎসায় ‘নজিরবিহীন’ সাফল্য: টিউমার নির্মূলে

প্রকাশিত: ০২:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬