মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:২৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

লক্ষ্মীপুরে উস্কানিমূলক মানববন্ধন ও হামলার প্রতিবাদে দেহলা গ্রামে প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
লক্ষ্মীপুরে উস্কানিমূলক মানববন্ধন ও হামলার প্রতিবাদে দেহলা গ্রামে প্রতিবাদ সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেহলা গ্রামে মানববন্ধনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও হামলার ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা, সাংবাদিক সম্মেলন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে দেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত শনিবার অনুষ্ঠিত মানববন্ধনকে ঘিরে এলাকায় উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিএসসি দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা ও মাটি ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে। তারা প্রশ্ন তুলে বলেন, যার বিরুদ্ধে কৃষিজমির মাটি ব্যবসার অভিযোগ রয়েছে, তিনি কীভাবে কৃষিজমি রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে অন্যদের বিরুদ্ধে বক্তব্য দেন।

সভায় বক্তারা দাবি করেন, জনস্বার্থের কথা বলে আয়োজিত মানববন্ধনে প্রকৃত সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

প্রতিবাদ সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা, বিভ্রান্তি ও উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

লক্ষ্মীপুরে উস্কানিমূলক মানববন্ধন ও হামলার প্রতিবাদে দেহলা গ্রামে প্রতিবাদ সভা

বিস্তারিত কমেন্টে