রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০২:১৩
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার

স্পেন জাতীয় ফুটবল দল

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। এর আগে ফুটবল বিশ্বকে চমকে দিল স্পেন। বিশ্বকাপের জন্য আজ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, দলে নেই দেশটির সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার! স্পেনের ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম রিয়ালের কোনো খেলোয়াড় নেই।

সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় থাকা ডিন হুউসেন, আলভারো কারেরাস ও গনসালো গার্সিয়ার জায়গা না পাওয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতারও ঠাঁই হয়নি বিশ্বকাপ দলে।

ফলে এটা পরিষ্কার যে, ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন ভারসাম্যপূর্ণ দল তৈরি করতে চাইছে স্পেন। কোচ ফুয়েন্তে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দল গড়ার পথে হেঁটেছেন। মাঝমাঠে ভরসা রাখা হয়েছে পেদ্রি, গাভি, দানি ওলমো, ফাবিয়ান রুইজ, রদ্রি এবং মিকেল মেরিনোদের ওপর।

চোটের কারণে বাদ পড়েছেন ফেরমিন লোপেজ। আক্রমণভাগে নজর থাকবে তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের দিকে। সঙ্গে রয়েছেন ফেরান তোরেস, মিকেল ওইয়ারজাবাল এবং ইয়েরেমি পিনো। রক্ষণভাগেও নতুন মুখের ওপর আস্থা রেখেছেন ফুয়েন্তে। পাউ কুবারসি, মার্ক পিউবিল, এরিক গার্সিয়াদের মতো তরুণদের নিয়ে গড়া হয়েছে স্প্যানিশ রক্ষণ দুর্গ।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড গোলরক্ষক: উনাই সিমোন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া। রক্ষণভাগ: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক পিউবিল, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে, পেদ্রো পোরো। মাঝমাঠ: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, আলেক্স বায়েনা, মিকেল মেরিনো। আক্রমণভাগ: লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, মিকেল ওইয়ারজাবাল, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার

বিস্তারিত কমেন্টে