বাংলাদেশ ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিয়েছে রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার বিকেলে ক্রেতা মহিষটি নিতে এলে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে হস্তান্তর করা হয়।

দুপুর থেকেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ফার্মে এলভিনো জাতের এই মহিষটিকে গোসল করানোসহ বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। পরে তাকে রাজকীয় পোশাক পরিয়ে কালার স্মোক ছড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।

এসময় ফার্মের মালিক ও কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। একই সঙ্গে ক্রেতা ও তার স্বজনরাও মহিষটিকে গ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফার্ম কর্তৃপক্ষ জানায়, এলভিনো জাতের এই মহিষের চেহারা ও বৈশিষ্ট্যের কারণে এটি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গত ১০ মে মহিষটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর সেটি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসে বলে দাবি করা হয়। এরপর থেকেই এটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন।

ফার্মের এক কর্মচারী জানান, মহিষটিকে বিদায় জানাতে কষ্ট হলেও ঈদের কুরবানির ঐতিহ্য অনুযায়ী ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্রেতা জানান, তিনি আগেই মহিষটি কিনে রেখেছিলেন, তবে ভাইরাল হওয়ার পর এটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ফার্ম কর্তৃপক্ষ বলছে, এই মহিষটি তাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়

প্রকাশিত: ১২:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬