বাংলাদেশ ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
স্বচ্ছতা ও যোগ্যতার জয়: পিরোজপুরে কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন

সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পিরোজপুর জেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন প্রার্থী। আজ রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পিরোজপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল প্রকাশ করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত তিন সদস্যের নিয়োগ বোর্ডের কঠোর তত্ত্বাবধানে ‘টিআরসি নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬’-এর সব ধাপ সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সম্পূর্ণ মেধাতালিকা অনুসরণ করে এই ২১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই, শুধুমাত্র নিজেদের মেধা ও যোগ্যতার জোরে পুলিশের চাকরি পেয়ে শতভাগ স্বচ্ছতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ফলাফল ঘোষণার পর সাধারণ পরিবারের অনেক প্রার্থী ও তাদের অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং জেলা পুলিশ ও বর্তমান নিয়োগ প্রক্রিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,
মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব হলো প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করা। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততার কোনো বিকল্প নেই।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও যোগ্যতার জয়: পিরোজপুরে কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন

স্বচ্ছতা ও যোগ্যতার জয়: পিরোজপুরে কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন

প্রকাশিত: ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬