বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৪:২৭
শিরোনাম
● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

এমবাপ্পেকে চেলসিতে চান জাবি আলোনসো, আলোচনায় বড় ট্রান্সফার গুঞ্জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
এমবাপ্পেকে চেলসিতে চান জাবি আলোনসো, আলোচনায় বড় ট্রান্সফার গুঞ্জন

ইউরোপিয়ান ফুটবলে বড় ধরনের আলোড়ন তুলতে পারে এমন এক ট্রান্সফার গুঞ্জন সামনে এসেছে। ইংলিশ ক্লাব চেলসি নাকি রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে নেওয়ার পরিকল্পনা করছে।

ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টের বরাত দিয়ে ম্যাচডে সেন্ট্রাল জানিয়েছে, চেলসির নতুন কোচ জাবি আলোনসো ক্লাবকে নতুন করে গড়ার পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে।

সম্প্রতি চার বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদে কাজ করার সময় থেকেই তিনি এমবাপ্পের সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানেন। তাই ব্যক্তিগতভাবেও এই তারকাকে দলে টানতে আগ্রহী তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল এবং ৭টি অ্যাসিস্ট। ট্রান্সফারমার্কেট অনুযায়ী তার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ মিলিয়ন ইউরো।

তবে এই ট্রান্সফার বাস্তবায়ন করা সহজ হবে না। রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মূল অংশ হিসেবেই দেখছে। ফলে তাকে দলে আনতে চেলসিকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে।

তবুও ইউরোপিয়ান ফুটবলে নিজেদের নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া চেলসি। আর এমবাপ্পের মতো তারকা দলে এলে সেটি হতে পারে ক্লাব ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

এমবাপ্পেকে চেলসিতে চান জাবি আলোনসো, আলোচনায় বড় ট্রান্সফার গুঞ্জন

বিস্তারিত কমেন্টে