বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৩:৫৩
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৩:১১
শেয়ার: mail
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা-কে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং ভারত সরকারের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এ সময় তিনি শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার চার্জশিট আজই দাখিল করা হবে এবং বিশেষ আদালত গঠন করে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকার মানুষের কাছে স্বচ্ছ থাকতে চায় এবং গণমাধ্যমের মাধ্যমে নিজেদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে আগ্রহী।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্বাধীনতার অপব্যবহার করে সামাজিক অস্থিরতা তৈরি করা হলে তা বরদাশত করা হবে না।

তিনি সামাজিক মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দেওয়া হবে না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে