মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩২:৪৫
শিরোনাম
সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

হাম রোগ নিয়ে চিকিৎসকদের ঈদে ছুটি বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
হাম রোগ নিয়ে চিকিৎসকদের ঈদে ছুটি বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ঈদের সময় ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরোয়ার সাখাওয়াত হোসেন

শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে, সেখানে চিকিৎসক ও নার্সরা ঈদের সময়ও দায়িত্বে থাকবেন। ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা শ্বাস-প্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। তাই ঈদের সময় ভিড় ও পারিবারিক যাতায়াতের কারণে সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে সতর্ক করে বলেন, আক্রান্ত শিশুদের ভিড়পূর্ণ স্থানে বা আত্মীয়-স্বজনের বাড়িতে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সুস্থ শিশুদেরও অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে হবে।

তিনি আরও মন্তব্য করেন, টিকাদান থাকা সত্ত্বেও শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না এবং পরিস্থিতিভেদে সংক্রমণ ঘটতে পারে। তাই বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানা জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে তিনি জানান, ঈদের সময় যাতায়াত ও সামাজিক মেলামেশা বেড়ে গেলে হাম সংক্রমণ আরও বিস্তারের সম্ভাবনা তৈরি হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

হাম রোগ নিয়ে চিকিৎসকদের ঈদে ছুটি বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে