বাংলাদেশ ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

দেশের জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে আটটি ক্রীড়া ইভেন্ট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন প্রজন্মকে মোবাইল ও ডিভাইস আসক্তি এবং মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সক্রিয় জীবনধারায় অভ্যস্ত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেও বিষয়টি বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে প্রাথমিক সুপারিশ ও কর্মপরিকল্পনা তৈরির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

গত ৬ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. আমিনুল হক। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুই মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় যেসব খেলা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা ও সাঁতার।

সভায় জানানো হয়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক পরিকল্পনা তৈরি করবে কমিটি। আগামী ১০ জুনের মধ্যে বিস্তারিত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দেশজুড়ে বিপুলসংখ্যক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিনজন করে মোট ১১ হাজার ৮৮০ জন বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

kalprakash.com/SS 

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

প্রকাশিত: ০৩:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬